বিয়ে এর সাথে জুয়েলারি একটা গভীর সম্পর্ক রয়েছে।এর পাশাপাশি এটি ট্রাডিশনাল ঐতিহ্য বহন করে।একটা বিয়ের ড্রেস এর সাথে ম্যাচিং জুয়েলারি পুরা লুক কে চেঞ্জ করতে পারে।বিয়ের জুয়েলারি একটু ভারী স্টোন,ভারী ডিজাইন,কালারফুল হয়ে থাকে।
⚜️জুয়েলারি সেট এর মধ্যে কি কি থাকে:
বিয়ের জন্য জুয়েলারি সেট এ মোটামোটি সব ধরনের গহনা থাকে।যেমন:গলার সেট,নাকছাবি,টিকলি,চুরি,তাজ,নুপুর আরো অনেক কিছু।এছাড়া বিভিন্ন দেশের ট্রেডিশন এর উপর নির্ভর করে বিয়ের জুয়েলারি নির্ধারণ করা হয়।যেমন:বাংলাদেশ,পাকিস্তান,ইন্ডিয়া আরো বিভিন্ন দেশের বিয়ের জুয়েলারি সম্পূর্ণ আলাদা।
১.বাংলাদেশ এর জুয়েলারি সেট:
গলার সেট যেমন শিতাহার,লকেট।বড় সাইজ এর আংটি,নাকচাবি,কানের দুল,চুরি,টিকলি,সাইড টিকলি,নুপুর।বাংলাদেশ এর মেয়েরা গোল্ডের জুয়েলারি বেশি ক্যারি করে।
২.পাকিস্তানী এর জুয়েলারি সেট:
গলার সেট,সাইড টিকলি,নাকচাবি ,চুরি,আংটি।ওদের জুয়েলারি গুলা বিশেষ করে স্টোন এর হয়ে থাকে।
৩.ইন্ডিয়া এর জুয়েলারি সেট:
বিভিন্ন ধরণের জুয়েলারি সেট.ছোট নাক ফুল.চুরি,মাথাপাটি আরো অনেক কিছু।
তাছাড়া বিভিন্ন দেশের জুয়েলারি বিভিন্ন রকম হয়ে থাকে।ধর্মের উপর ডিপেন্ড করে একেকরকম জুয়েলারি হতে পারে।ট্রেডিশন এর উপর ডিপেন্ড করে জুয়েলারি সেট ভিন্ন হতে পারে।

📍জুয়েলারি সেট এর মধ্যে মাথায় ক্রাউন পরা একটা ট্রাডিশনাল ঐতিহ্য।বিশেষ করে ক্রিস্টান বিয়েতে জুয়েলারি একদম সিম্পল থাকে।যেমন:তারা ডায়মন্ড এর রিং,কানে ছোট টপ,ক্রাউন এবং হাতে ফুল থাকে।

🔍বিয়ের জন্য জুয়েলারি কোথায় পাওয়া হবে ?
বিয়ের জুয়েলারি প্রাইস একটু বেশি হয়।কিন্তু আপনি চাইলে বিভিন্ন মার্কেট ঘুরাঘুরি করে এগুলা কিনতে পারবেন।যেমন নিউ মার্কেট,চাদনী চক,গাউসিয়া এইসব জায়গায় বিভিন্ন ধরণের জুয়েলারির দোকান আছে।ঐখান থেকে দামাদামি করে কিনতে পারেন।অনলাইন এ আপনি কাস্টোমাইজ করে এগুলা বানাইতে পারেন।

📸 সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ট্রেন্ড:
বর্তমানে পাকিস্তানী জুয়েলারি ট্রেন্ড এ রয়েছে। পাকিস্তানী বিভিন্ন বব্র্যান্ড এর ড্রেস,পাকিস্তানী লুক,জুয়েলারি এগুলা সবার কাছে জনপ্রিয়।আপনিও চাইলে বিয়েতে পাকিস্তানী লুক ট্রাই পরেন।
✨নিজের মতামত শেয়ার করছি:
বিয়ে একটা স্পেশাল মুহূর্ত।এই স্পেশাল মুহূর্ত কে সুন্দর করার জন্য নিজের পছন্দ মতো জুয়েলারি ক্যারি করুন।যেকোনো জুয়েলারি তে আপনকে মানাবে।শুধু দরকার নিজের আত্মবিশ্বাস।

Leave a Reply